প্রকাশিত: ১৯/০২/২০২২ ৯:৫৫ এএম

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জের ওসি সাজ্জাদ রোমনকে ‘কুলাঙ্গার’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ তুলেছেন। বলেছেন, ওসি সাজ্জাদ টেকনাফের ওসি প্রদীপ কুমার দাশের চেয়েও ভয়ংকর। এর আগে ওসি সাজ্জাদ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় কর্মরত ছিলেন। সেখানেও তার অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল।

অটোরিকশাচালক কিশোর বলরাম মজুমদারকে হত্যার প্রতিবাদে শুক্রবার সকালে বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। গত ৩১ জানুয়ারি উপজেলার চরহাজারী ইউনিয়নের বাসিন্দা বলরামকে (১৫) নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা।

মির্জা কাদের বলেন, ওসি সাজ্জাদ কোম্পানীগঞ্জে আসার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। কিছুদিন আগে একজন পুলিশ কনস্টেবল অটোরিকশাচালককে চোখে মরিচের গুঁড়া দিয়ে রিকশা ছিনতাইকালে জনতার গণপিটুনির শিকার হয়। পরে ওসি তাকে উদ্ধার করেন।

তিনি বলেন, গত ৭ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জে আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট ডাকাতির সঙ্গে ওসি সাজ্জাদ জড়িত। তিনি প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে সাত লাখ এবং মেম্বার প্রার্থীদের থেকে ৫০ হাজার টাকা উৎকোচ গ্রহণ করেন। তিনি সরকারবিরোধী সংগঠনের সঙ্গে জড়িত। ২০০৫ সালে ছাত্রদলের তৎকালীন কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবুর হাত ধরে পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি। কাদের মির্জা বলেন, বলরাম হত্যার সঙ্গে ওসিসহ পুলিশ বাহিনী জড়িত।

কাদের মির্জার অভিযোগের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে ওসি সাজ্জাদ বলেন, তিনি এ নিয়ে কোনো মন্তব্য করবেন না।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কোম্পানীগঞ্জ শাখার সভাপতি সন্তোষ মজুমদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কমল মজুমদারের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক অরবিন্দ ভৌমিক, কোম্পানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক গোবিন্দ দাস, অ্যাডভোকেট শংকর চন্দ্র ভৌমিক, রনজিত কর্মকার প্রমুখ।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer