প্রকাশিত: ২৪/১১/২০১৭ ৯:৫৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৩৭ এএম

নিউজ ডেস্ক::

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী বলেছেন, হেফাজত কোনো রাজনৈতিক সংগঠন নয়, রাজনৈতিক কোনো মোর্চার সাথে হেফাজতের কোনো সম্পর্ক নেই। হেফাজত কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না।

কাউকে কোনো নির্বাচনে মনোনয়ন দেবে না।
তিনি বলেন, হেফাজত মুসলমানদের ইমান-আকিদা রক্ষার সংগ্রামের একটি অরাজনৈতিক বৃহত্তম সংগঠন।

শুক্রবার হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে উদ্যোগে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে দু’দিনব্যাপী শানে রেসালত সম্মেলনের উদ্বোধনী দিনে তিনি এসব কথা বলেন।

সংগঠনের মহাসচিব হাফেজ জুনায়েদ বাবুনগরী বলেন, নির্যাতিত হয়ে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের নাগরিকত্ব দিয়ে ওই দেশে ফিরিয়ে নেওয়ার জন্য মুসলিম দেশগুলোকে ভূমিকা রাখবে হবে। এসব দেশগুলো নির্যাতিত মিয়ানমারের মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান।

চার অধিবেশনের সম্মেলনে সভাপতিত্ব করেন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মাওলানা হাফেজ তাজুল ইসলাম ও মাওলানা লোকমান হাকিম। সম্মেলনে বক্তব্য দেন মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা মুফতি আহমদুল্লাহ, মাওলানা হাফেজ নুরুল ইসলাম, মাওলানা ওবাইদুর রহমান খান নদভী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা শেখ আহমদ, মুফতি রহিমুল্লাহ, মাওলানা ফোরকান আহমদ, মাওলানা জিয়াউল হোসাইন ও মাওলানা সলিমুল্লাহ।

বিডি-প্রতিদিন

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...
Single Page Footer