প্রকাশিত: ০৬/০২/২০২১ ৩:৪৮ পিএম

ছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ::
দেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের জওয়ানেরা নাফ নদে অভিযান চালিয়ে ফের ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এসময় পাচারে জড়িত ২ জন ইয়াবাকারবারীকেও আটক করতে সক্ষম হয়েছেন।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আমিরুল হক সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ৬ ফেব্রুয়ারী শনিবার ভোরে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড টেকনাফ বিসিজি ষ্টেশনের লেঃ কমান্ডার সাইয়েদুল মোরসালিনের নেতৃত্বে জওয়ানেরা সাবরাং জালিয়াপাড়া ২নং সুলিশ গেইট এলাকায় অবস্থান নেয়। অল্পক্ষণ পর নাফনদ হতে মায়ানমার সীমানা অতিক্রম করে ১টি নৌকা বাংলাদেশ সীমানায় আসতে দেখে সন্দেহজনক হওয়ায় স্পীড বোট নিয়ে ধাওয়া করে নৌকাটি ধরে ফেলা হয়। পরবর্তীতে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ১টি প্লাস্টিক প্যাকেটে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৪ হাজার পিস ইয়াবাসহ টেকনাফ বরইতলীর মোঃ ইউনুছের ছেলে মোহাম্মদ নুর (২৪) এবং নুর ইসলামের ছেলে মোঃ লিয়াকত আলী (১৮) কে আটক করে। উদ্ধার ইয়াবার বাজার মূল্য ৪২ লাখ টাকা।
এই ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করে আটক দুই মাদককারবারী ও উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।##

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer