প্রকাশিত: ১৭/০৩/২০১৯ ৫:৫১ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ভোট কেন্দ্র দখল করে কেউ গায়ের জোরে ব্যালটে হাত দিতে চাইলেই সাথে সাথে গুলি করা হবে বলে উল্লেখ করে কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বলেছেন-চকরিয়া উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনে কোন ছাড় দেয়া হবেনা। সুষ্ঠু, সুন্দর, নিরাপদ পরিবেশে ভোট গ্রহনের জন্য পুরো চকরিয়া উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। কোন দুর্বৃত্ত শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করে নির্বাচনে প্রভাব বিস্তার করতে চাইলে তাদের হাত গুড়িয়ে দেয়া হবে। এসপি এ.বি.এম মাসুদ হোসেন আরো বলেন-সোমবারের নির্বাচন সর্বোচ্চ গ্রহনযোগ্য, অবাধ ও নিরপেক্ষ করার জন্য পুলিশ, বিজিবি, র‍্যাব, সিভিল প্রশাসন সসহ সহ সমস্ত প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পুরো চকরিয়া উপজেলায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় কেউ বিঘ্ন ঘটাতে চাইলে দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
সোমবা ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রোববার চকরিয়া থানা সম্মেলেন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষার ডিউটিতে নিয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সের জন্য অনুষ্ঠিত এক ব্রিফিং প্যারেডে কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন রোববার ১৭ মার্চ সকালে একথা বলেন। ব্রিফিং প্যারেডে অন্যান্যের মধ্যে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ, চকরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, চকরিয়া থানার আফিসার ইনচার্জ (ওসি), নির্বাচনে নিয়োজিত সকল পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...