প্রকাশিত: ১৫/০৩/২০২০ ২:১১ পিএম

রংপুর বিভাগীয় প্রশাসনের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে দুপুরের পর কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোছা. সুলতানা পারভীনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

রোববার (১৫ মার্চ) সকালে জাগো নিউজকে প্রতিমন্ত্রী এ কথা জানান। এর আগে শুক্রবার মধ্যরাতে বাড়ি থেকে ধরে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে এক বছরের কারাদণ্ড দেন জেলা প্রশাসন। এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। পরে শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ রংপুর বিভাগীয় কমিশনারকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম তদন্তের দায়িত্ব দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানাকে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিবেদনটা আমাদের কাছে আসবে। সেটা যাচাই করে একটা সিদ্ধান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা পদক্ষেপ আমরা গ্রহণ করব। দুপুরের পর হয়তো যে সিদ্ধান্ত নেয়ার আমরা নিতে পারব।’

তিনি বলেন, ‘লিখিত প্রতিবেদনটা গতকাল রাতেই আমাদের এখানে চলে আসার কথা, না আসলেও হয়তো সকাল সকাল চলে আসবে। আমি অফিসে যাচ্ছি।’

‘এছাড়া টাস্কফোর্স ও মোবাইল কোর্ট আইনের ক্ষেত্রে সেখানে কোথাও কোথাও অসঙ্গতি আছে। কোনো কাজ প্ররোচণায় ঘটেছে কিনা। বিষয়গুলো কী জাস্ট দেখে আমরা সিদ্ধান্ত নেব।’

প্রতিমন্ত্রী বলেন, ‘তবে আমরা কী সিদ্ধান্ত নেব সেটা আগেই বলা যাবে না। কাউকে তো বিচারের আগে শাস্তি দিতে পারি না।’

ফরহাদ হোসেন বলেন, ‘কোনো ঘটনা ঘটলে তিন জায়গা থেকে তিন রকমের কথা আসবে। ডিসি এমন একটা পোস্ট কারো ক্ষোভ থাকবে, কারো রাগ, অসন্তুষ্টি থাকবে। কারো সন্তুষ্টি থাকবে। যার যে রকম প্রাপ্তি হয়েছে, সে সেভাবেই আচরণ করবে। যে যাই বলুক, আমরা ন্যায়বিচার নিশ্চিত করব। সেটা করতে না পারলে তো আমাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। ন্যায়বিচার নিশ্চিত করতে আমি আছি।’

কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন একটি পুকুর সংস্কার করে নিজের নামে নামকরণ করতে চেয়েছিলেন। এ বিষয়ে নিউজ করার পর থেকেই ডিসি ক্ষুব্ধ ছিলেন বলেও জানিয়েছে আরিফুলের পরিবার।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer