প্রকাশিত: ২০/০২/২০২০ ৮:১১ পিএম

চোরাকারবারীকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চার সদস্য বাংলাদেশ সীমান্তের কুমিল্লায় অবৈধভাবে ঢুকে পড়ে। পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের হাতে আটক হয় বিএসএফ’এর ওই সদস্যরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর (বাল্লক) সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ এবং সালদা নদী বিওপি বিজিবি ক্যাম্পের ইনচার্জ মো. সামছুল হক জানান, বিএসএফ সদস্যরা ভারতের একজন চোরাকারবারীকে আটকের জন্য ধাওয়া করে ওই চোরাকারবারী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিএসএফ এর সদস্যরাও অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ২০০ গজ ভেতরে চলে আসে। তাদেরকে দেখতে পেয়ে টহলে থাকা বিজিবির সদস্যরা বিএসএফ সদস্যদেরকে আটক করে সালদা নদী বিওপি বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। দুপুরে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর চার সদস্যকে হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer