প্রকাশিত: ০৯/০৫/২০২১ ১১:৫২ এএম , আপডেট: ০৯/০৫/২০২১ ১১:৫৩ এএম

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরে যৌথ বাহিনীর অভিযানে একটি দেশীয় তৈরী বন্দুকসহ ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে শিবিরের কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের (এফ ব্লক) এর রোহিঙ্গা চেয়ারম্যান মাষ্টার মো. আব্দুল গনির বাসা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক নাঈমুল হক নিপু।

তিনি জানান, বেশ কিছু অবৈধ অস্ত্র মজুদ রাখার গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএন, সেনাবাহিনী, ও ৮ এপিবিএন শরণার্থী চেয়ারম্যান মাষ্টার মো. আব্দুল গনির বাসায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করে। এসময় আব্দুল গনি বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত অস্ত্র এবং গুলিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এই ১৪-এপিবিএন কর্মকর্তা।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer