উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৩/০২/২০২৬ ৫:৩৪ পিএম

কুতুপালং বাজার এলাকায় মালবাহী গাড়ি থেকে স্লিপের মাধ্যমে ৫০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী চালক ও ব্যবসায়ীদের দাবি, বাজারে প্রবেশের সময় প্রতিটি গাড়ি থেকে এই টাকা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় উখিয়া থানা বহুমুখী মটর চালক সমবায় সমিতির নামে চাঁদা তুলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগ রয়েছে, কোনো সরকারি নির্দেশনা বা বৈধ কাগজপত্র ছাড়াই এভাবে অর্থ আদায় করা হচ্ছে। রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসন তৎপর থাকলেও এমন কার্যক্রম বাজার ব্যবস্থাপনায় প্রশ্ন তুলেছে।

স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...