ওবাইদুল হক চৌধুরী, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ২:৩২ পিএম

উখিয়ার কুতুপালং বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (০৪ মে ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে রাস্তার দুইপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জনস্বার্থে যানজট নিরসন ও সাধারণ মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উখিয়া জনাব রিফাত আসমার নির্দেশনায় অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) জনাব শারমিন সুলতানা।

অভিযান চলাকালে ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় উখিয়া থানার পুলিশ, হাইওয়ে পুলিশ, স্কাউট সদস্য, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাজার ব্যবস্থাপনা কমিটি এবং স্থানীয় জনগণ প্রশাসনকে সহায়তা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উচ্ছেদ অভিযানের পর যাতে পুনরায় অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে সেজন্য বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাজাপালং চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, কুতুপালং বাজারে দীর্ঘদিন ধরে সৃষ্ট যানজট সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো পরিচালিত এই উচ্ছেদ অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল।

প্রশাসনের ভাষ্য অনুযায়ী, অসাধু ব্যবসায়ীদের দখলদারিত্ব এবং সাধারণ মানুষের অসচেতনতার কারণেই এলাকায় যানজট ক্রমেই বাড়ছে। এ সমস্যার স্থায়ী সমাধানে হাইওয়ে পুলিশ, বাজার ব্যবস্থাপনা কমিটির কঠোর নজরদারির পাশাপাশি স্থানীয় সচেতন নাগরিকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...