উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৭/১১/২০২৫ ৭:১০ পিএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে দেলোয়ার হোসেন (এমারসি–৫৩৫৪১) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটে ক্যাম্পের ই-ব্লক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আরএসও কমান্ডার মোহাম্মদ শফিকের নেতৃত্বে ৮ থেকে ১০ জন সশস্ত্র সদস্য মুন্না গ্রুপের সদস্য দেলোয়ার হোসেনের ওপর হামলা চালায়। এসময় দেলোয়ারের ডান উরুতে দুটি গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন জিকে হাসপাতালে ভর্তি করেন।
পরবর্তীতে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হলে—হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার মুহূর্তে গুলির শব্দ শুনে কুতুপালং পুলিশ ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মৃত দেলোয়ার হোসেনের বাড়ি কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকে। তার পিতা বশির আহম্মদ। তিনি মুন্না গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা যায়।
এ ঘটনায় জড়িত আরএসও সদস্য শফিক, নুর মোহাম্মদ, আজিজসহ আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে

পাঠকের মতামত

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় ফের যৌথবাহিনীর অভিযান

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় আবারও অভিযান চালিয়েছে যৌথবাহিনী। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার ...

শীত মৌসুমে মানবপাচারের তৎপরতা বৃদ্ধি, টেকনাফের পাহাড়ে অস্ত্রধারীদের আস্তানা

শীত মৌসুম আসতেই কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে মানবপাচারকারী চক্র। সাগরপথে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন ...

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮/ইস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি ওয়ান শুটারগান ...

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মিকে থানায় হস্তান্তর

কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার হওয়া ৫৬ জনকে থানায় হস্তান্তর ...

সেন্টমার্টিনে জাহাজ চলাচলে মানা হয়নি সরকারি নির্দেশনা

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে গতকাল বৃহস্পতিবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। শুরুর দিনই জাহাজের যাত্রীসংখ্যা নিয়ে গরমিল ...

টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

কক্সবাজারের টেকনাফে মানব পাচার চক্রের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ...