প্রকাশিত: ২৩/০১/২০১৮ ৭:৩৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৪২ এএম

উখিয়া প্রতিনিধি :

উখিয়ার কুতুপালং অস্থায়ী রোহিঙ্গা আশ্রয় শিবিরে সৎ মা কর্তৃক দুই মাস বয়সি সতিনের এক দুধের শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার দিবাগত রাত একটার দিকে উক্ত রোহিংগা শিবিরের লম্বাশিয়া সি ব্লকে এ শিশু হত্যা কান্ডের ঘটনা ঘটে।হত্যার দায়ে সৎ মা তছিনারাকে পুলিশ আটক করেছে।
জানা গেছে,কুতুপালং লম্বাশিয়ার উক্ত অস্হায়ী আশ্রয় শিবিরে সম্প্রতি মিয়ানমার থেকে আসা মোঃ মুছার বড় স্ত্রী তছিনারা ও ছোট স্ত্রী লাইলি বেগমের মাঝে ঝগড়া বিবাদ লেগেই থাকত।দুই জ্যাঁয়ের মধ্যে বড় জ্যাঁয় রোববার রাতে ঘুমের মধ্যে ছোট জ্যাঁয়ের দুই মাস বয়সি শিশু মোঃহারেছকে বিষ খাইয়ে দেয়।শিশুর ছটফটানি দেখে সবাই মিলে শিবিরের একটি হাসপাতালে ভর্তি করালে সেখানে গতকাল সোমবার সকালে শিশুটির অকাল মৃত্যু ঘটে।উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাতক সত মাকে আটক করা হয়েছে বলে জানান।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer