প্রকাশিত: ১৯/১১/২০১৭ ৯:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৫৪ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
রংপুরে কর্মসূচি শেষে ঢাকায় ফিরছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন তিনি। ওই সময় অন্য এক ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুর আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুজনের সাক্ষাৎ হয় ওই বিমানবন্দরে। উভয়ে কুশল বিনিময় করেন।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান এনটিভি অনলাইনকে জানান, আজ রোববার সৈয়দপুর বিমানবন্দরে দুই নেতার দেখা হয়েছে, কথাও হয়েছে।

রোববার সকাল ৮টার ফ্লাইটে দলের প্রতিনিধিদের নিয়ে সৈয়দপুরে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির নেতা মির্জা ফখরুল যান দুপুরের ফ্লাইটে।

এরইমধ্যে রংপুরে দলীয় কর্মসূচি শেষ করে ঢাকায় ফিরতে সৈয়দপুর বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একই সময় মির্জা ফখরুল তাঁর দলের নেতাদের নিয়ে অপেক্ষা করছিলেন সৈয়দপুর বিমানবন্দরের অতিথি কক্ষে।

পাশের আরেকটি কক্ষে মির্জা ফখরুল আছেন জেনে তাঁর সঙ্গে দেখা করতে যান ওবায়দুল কাদের। কুশল বিনিময়ের পর তিনি বলেন, ‘ঢাকায় এয়ারপোর্টে আপনার জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু শুনলাম আপনি আসছেন না। এক সঙ্গে এলে ভালো হতো। কথা বলা যেত।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘আমরা যেহেতু রাজনীতি করি, তাই আলাপ-আলোচনার পথ খোলা রাখাই ভালো।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন কথার জবাবে মির্জা ফখরুল জানান, তিনি সকালের ফ্লাইটেই আসতেন। কিন্তু পারিবারিক ঝামেলার কারণে একটু পরে আসতে হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘আপনি জেন্টলম্যানের পরিচয় দিয়েছেন।’

তবে এর আগে রংপুরে ক্ষতিগ্রস্ত হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে এক শান্তি সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘একই বিমানে মির্জা ফখরুলের সঙ্গে আসতে পারলে আমার ভালো লাগত। আর কিছু না হোক, শুভেচ্ছা বিনিময় তো হতো। শুনেছি উনার আসন আমার পেছনে ছিল। উনি এলে আমার পাশের সিটেই বসতে দিতাম।’

ফখরুলের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে মির্জা ফখরুল কর্মসূচি বাতিল করেছেন। শুনেছি, উনি নাকি আমার পরের ফ্লাইটে এসেছেন।’

এদিকে লালমনিরহাটে আয়োজিত একটি অনুষ্ঠানে রংপুরের ঠাকুরপাড়ায় অগ্নিসংযোগের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার নির্ধারিত কর্মসূচি স্থগিত প্রসঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমরা আজ সেখানে যাইনি শুধু রাজনৈতিক শিষ্টাচারের কারণেই। কারণ সেখানে আজ অন্য একটি রাজনৈতিক দলের কর্মসূচি ছিল।’
বিএনপির মহাসচিব আগামীকাল সোমবার সেখানে যাবেন বলে জানান সাংবাদিকদের।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...