প্রকাশিত: ২৩/১০/২০১৯ ১:০১ পিএম , আপডেট: ২৩/১০/২০১৯ ১:০১ পিএম

সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের তীব্র সমালোচনা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এই প্রেক্ষিতে মালয়েশিয়া থেকে পাম তেল আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারতের ভোজ্য তেল ব্যবসায়ীদের শীর্ষ একটি সংগঠন। এদিকে, মঙ্গলবার মাহাথির মোহাম্মদ জানান, ভারত মালয়েশিয়া থেকে পাম ওয়েল কেনা বন্ধ করে দিলেও কাশ্মীর ইস্যুতে নিজের বক্তব্য থেকে সরে আসবেন না তিনি।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।

মাহাথির মোহাম্মদ বলেছেন, তেল আমদানি বন্ধ রাখলেও কাশ্মিরের পাশেই থাকবে মালয়েশিয়া।

ভারতের ভোজ্য তেল ব্যবসায়ীদের সংগঠন এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএআই) মালয়েশিয়া থেকে পাম ওয়েল কেনা বন্ধ করতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছে।

সংগঠনটি জানিয়েছে, কাশ্মীর ইস্যুতে মালয়েশিয়া দিল্লির সমালোচনা করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মাহাথির বলেছিলেন, জাতিসংঘ সনদকে উপেক্ষা করে জম্মু-কাশ্মীরকে অধিগ্রহণ করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেন, জাতিসংঘের প্রস্তাবের সুফল কাশ্মীরের মানুষ পেয়েছে বলে আমরা মনে করি ।

মাহাথির মোহাম্মদ জানান, তিনি মানুষের পক্ষে কথা বলা থামাবেন না।

তিনি বলেন, কোনও কোনও সময় আমরা যা বলি তা কেউ কেউ পছন্দ করে, আর অন্যরা পছন্দ করে না।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer