মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ১৮/১০/২০২২ ৩:১২ পিএম

সোমবার ১৭ অক্টোবর অনুষ্ঠিত কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মোটর সাইকেল প্রতীক নিয়ে অংশ নেওয়া মোস্তাক আহমদ চৌধুরী বলেছেন “জেলা পরিষদ নির্বাচনে আমি কালো টাকার কাছে হেরে যায়। আমি নির্বাচন খেলায় অভ্যস্ত, এতে আমার কোন সমস্যা নেই। আমি সাধারণ মানুষের ভালবাসায় বিশ্বাসী। সর্বোপরি যতদিন বেঁচে আছি, আপনাদের পাশে থেকে রাজনীতির মাঠে থাকব ইনশাল্লাহ।”

নির্বাচন পরবর্তী মঙ্গলবার ১৭ মঙ্গলবার সকাল ১১ টা ৫৮ মিনিটে বিশিষ্ট রাজনীতিবিদ, কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী তাঁর “Mustaque Ahamed Chowdhury Ex-MP” নামীয় ফেসবুক আইডি-তে একটি ছবি সহ দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন।

নিম্মে মোস্তাক আহমদ চৌধুরী’র স্ট্যাটাসটি তুলে ধরা হলো :

“প্রিয় কক্সবাজার জেলাবাসী…. আসলামুআলাইকুম,আদাব, নমস্কার। আপনাদের দোয়ায় ১৯৭০ থেকে ৮ বার জাতীয় সংসদ নির্বাচন, পরে ২ বার কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন করি। তারমধ্যে, ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হই।এরপর ২০১১সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক নিযুক্ত ১ম প্রশাসক, ২০১৬ সালের জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সততার সাথে দায়িত্ব পালন করেছি। এছাড়া ১৯৯৬ -২০০৩ পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলা শাখার আহবায়কের দায়িত্ব পালন করি। সদ্য অনুষ্ঠিত কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে আমি কালো টাকার কাছে হেরে যাই। আমি নির্বাচন নির্বাচন খেলায় অভ্যস্ত, এতে আমার কোন সমস্যা নেই। আমি সাধারণ মানুষের ভালবাসায় বিশ্বাসী।সর্বোপরি যতদিন বেঁচে আছি আপনাদের পাশে থেকে রাজনীতির মাঠে থাকব ইনশাল্লাহ।”

স্ট্যাটাসটি স্বল্প সময়ের মধ্যে মন্তব্য, শেয়ার, লাইকে ভরে গেছে।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...