রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

ডেস্ক রিপোর্ট ::
বাইশ দিন ধরে কারাগারে রয়েছেন দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আটই ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে তাঁকে।
গত রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চে তার জামিন আবেদনের ওপর প্রায় এক ঘণ্টা শুনানি হয়। পরে ১৫ কার্যদিবসের মধ্যে বিচারিক আদালতের নথি চেয়ে পাঠায় হাইকোর্ট। সে নথি পাওয়ার পরই খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদেশ দেবে আদালত।
এর আগে দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসনকে ৫ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামান।
পাঠকের মতামত