প্রকাশিত: ২০/০৪/২০১৯ ৭:৪১ এএম

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীকে ১০০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার সঙ্গীর কাছ থেকে আরও ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত কারারক্ষী মাসুদ রানার (৩০) বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামে। তার আইডি নম্বর- ১০৭৫। মাসুদের সঙ্গে আটক হওয়া আফজাল হোসেনের বাড়ি (৩৯) চারঘাটের রাউথা গ্রামে।

গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিবাগত রাত তিনটায় মহানগরীর রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) বন্ধগেট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী জানান, আফজালের নামে চারঘাট থানায় মাদক, অস্ত্রসহ ১৫টি মামলা রয়েছে। আসামি হিসেবে রাজশাহী কারাগারে থাকার সময় মাসুদের সঙ্গে তার পরিচয় হয়।

কারাগারে বসেই মাদক ব্যবসার পরিকল্পনা করেন। আফজাল ছাড়া পাওয়ার পর মাসুদ রানার কাছে ইয়াবা সরবরাহ শুরু করেন। মাসুদ কারাগারের ভেতরের বন্দী মাদকাসক্তদের কাছে চড়া দামে তা বিক্রি করেন বলে জানান তিনি।

এ ব্যাপারে কারাগারের সিনিয়র কারা তত্ত্বাবধায়ক হালিমা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, কারারক্ষীরাই বন্দীদের তল্লাশি করে ভেতরে ঢোকান। তারাই যদি ইয়াবা বহন করেন, তাহলে আর কে তল্লাশি করবে! এই সুযোগে তারা ভেতরে ইয়াবা নিয়ে যান।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...