প্রকাশিত: ১৮/১২/২০১৭ ৯:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:২৫ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
সৈকতে বেড়াতে গিয়ে ট্যুরিস্ট পুলিশের এক কর্মকর্তার কাছে এক দম্পতি নাজেহালের হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আজ সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. কায়দে আজম। তিনি কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা এবং বিএনসিসি’র আর্মি শাখার এক্স ক্যাডেট। লিখিত অভিযোগে কায়দে আজম বলেন, গতকাল রোববার রাত ৮ টার দিকে স্ত্রীসহ আমি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে বেড়াতে যাই। সেখানে পর্যটক চেয়ারে বসে আমরা সময় কাটাচ্ছিলাম। এক পর্যায়ে ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা এএসআই মো. মাসুদসহ তিন জন পুলিশ সদস্য এসে আমরা স্বামী-স্ত্রী কিনা জানতে চান।

তিনি বলেন, “আমরা স্বামী-স্ত্রী পরিচয় দেওয়ার পরও মিথ্যা বলছি জানিয়ে ধমকাতে থাকেন। এমনকি এক পর্যায়ে পুলিশ কর্মকর্তা মাসুদ বাড়ি থেকে স্বজনদের এনে পরিচয় নিশ্চিত করতে বলেন। অন্যথায় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি শাসান।” এসময় সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়া অন্য পর্যটকদের সামনে স্বামী-স্ত্রীকে প্রকাশ্যে নাজেহাল করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী কায়দে আজম। তিনি বলেন, “পর্যটন নগরীর প্রধান আকর্ষণ কক্সবাজার সমুদ্র সৈকত। পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কাছে যদি বেড়াতে আসা লোকজন হেনস্তার শিকার হন, তাহলে পর্যটকরা কক্সবাজার বিমুখ হবেন। এতে নেতিবাচক প্রভাব পড়বে সম্ভাবনাময় পর্যটন শিল্প।” এ নিয়ে অভিযুক্ত ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন কায়দে আজম। অভিযোগের ব্যাপারে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার (এসপি ) মো. জিল্লুর রহমান বলেন, এ ধরনের অভিযোগের ব্যাপারে আমি অবগত নয়। তবে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ট্যুরিস্ট পুলিশের এক কর্মকর্তার কাছে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে এক দম্পতি নাজেহাল হওয়ার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য ট্যুরিস্ট পুলিশের এসপি বরাবরে নির্দেশনা দিয়েছি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer