প্রকাশিত: ১৬/০২/২০২০ ৯:৫৪ এএম

ফেব্রুয়ারি ২০২০কাবা শরিফ ও মসজিদে নববিতে সেলফি নিষিদ্ধ
মুসলিম উম্মাহর সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের স্থান মক্কা নগরীর মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববি। এ দুই পবিত্র স্থানে সেলফি নিষিদ্ধ করেছেন হারামাইন কর্তৃপক্ষ।

মক্কা নগরীর মসজিদে হারাম তথা কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিসহ হজ ও ওমরায় গিয়ে মানুষ সেলফি তোলে। কিছু মানুষের সেলফি তোলা অন্যান্য দর্শনার্থীদের সমস্যার কারণ হয়। সে কারণে সৌদি আরবের হারামাইন ওয়াশ শারিফাইন কর্তৃপক্ষ এক ফরমান জারি করে তা নিষিদ্ধ করেন।

পবিত্র নগরীতে সেলফি তোলার ক্ষেত্রে বিতর্কের তৈরি হয়। মুসলিমদের এ পবিত্র স্থানে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ। সেখানে ইসরাইলের এক ইয়াহুদি ধর্ম ধর্মযাজক প্রবেশ করে এবং সেলফি নেয়। সে সময় সৌদি সরকার এ সেলফির কারণে চরম বিতর্কের মাঝে পড়ে যায়।

Selfi

সৌদির এ দুই পবিত্র নগরীতে অনেক আগে থেকেই তা নিষিদ্ধ করা হয়। তুরস্কের দৈনিক আল-সাবাহসহ বিশ্বের অনেক গণমাধ্যমই এ সংবাদ প্রকাশ করে। আল-সাবাহ ১২ নভেম্বর ২০১৭ সালে এবং জাকার্তা পোস্ট একই বছরের ২৭ নভেম্বর এ নিষেধাজ্ঞার সংবাদ প্রকাশ করে।

ইসরাইলের ধর্মযাজকের সেলফির ঘটনার পর এক তুর্কী দম্পতির নিয়ত ছিল পবিত্র নগরী মক্কা ও মদিনায় যাওয়ার। তারা সেখানে গিয়ে ভিডিও করে তা প্রকাশ করে। আর এতে চরম বিতর্কের মুখে পড়ে হারামাইন কর্তৃপক্ষ।

এছাড়া বিভিন্ন সময় এ সেলফির কারণে বিতর্কের মুখোমুখি হয়েছিল সৌদি কর্তৃপক্ষ। সে কারণে এবার পবিত্র নগরীতে সেলফি তোলায় জোরদার নিষেধাজ্ঞা জারি করেছে সৌদির হারামাইন কর্তৃপক্ষ। যদি সেখানে কাউকে সেলফি তুলতে দেখলেই দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোবাইল বাজেয়াপ্ত করে নেবে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer