প্রকাশিত: ০২/০২/২০২০ ৮:৪৪ পিএম

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে আবারও মাঠে নামছেন কওমি মাদরাসা কেন্দ্রিক আলেমরা।
রোববার রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক কার্যালয়ে কওমি আলেমদের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সরকারের ঘনিষ্ঠ আলেম হিসেবে পরিচিত মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ ও মাওলানা রুহুল আমিনও উপস্থিত ছিলেন।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনে ইতিপূর্বে গঠিত খতমে নবুওয়াত আন্দোলন সম্পর্কিত সব সংগঠন বিলুপ্ত ঘোষণা করে ‘আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ’ নামে কার্যক্রম পরিচালনায় একমত হন কওমি আলেমরা। আল্লামা শফীকে প্রধান করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

এ ছাড়া উপস্থিত আলেমরা আল্লামা আহমদ শফীর নেতৃত্বে ‘আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ’-এর ব্যানারে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এ উদ্দেশ্যে সব বিভাগীয় শহরে মহাসম্মেলন করে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকায় স্মরণকালের বৃহত্তম গণসমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়।

দেশের কওমিপন্থী ছয়টি বোর্ড নিয়ে গঠিত আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশের প্রতিনিধিরাসহ শীর্ষ আলেমরা বৈঠকে উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী, মুফতি ওয়াক্কাস, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর, মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুছ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহারডাঙ্গা বাংলাদেশের সভাপতি মুফতি রুহুল আমীন, মহাসচিব মাওলানা শামসুল হক, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পক্ষে মাওলানা আবু তাহের নদভী, সহকারী মহাসচিব মুফতি শাসমুদ্দীন জিয়া, আযাদ দ্বীনী এদারায়ে তা‘লীম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা মুহিব্বুল হক, মহাসচিব মাওলানা আব্দুল বছীর, তানজীমুল মাদারিসিদ দ্বীনীয়া বাংলাদেশের সভাপতি মাওলানা আরশাদ রাহমানী, জাতীয় দ্বীনী শিক্ষাবোর্ডের সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, মহাসচিব মাওলানা মোহাম্মাদ আলী।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer