উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/০৬/২০২৫ ১০:৪০ এএম

কাতারে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সোমবার (২৩ জুন) রাতে মধ্যপ্রাচ্যের চার দেশ আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর জেরে কাতারগামী মাঝ আকাশে থাকা দুটি বাংলাদেশি ফ্লাইটকে গন্তব্য বদলাতে হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩২৫ ওমানের রাজধানী মাসকাটে জরুরি অবতরণ করে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কাতারে অবতরণ অসম্ভব বুঝতে পেরে বিকল্প হিসেবে মাসকাটে ফ্লাইটটি অবতরণ করে। জ্বালানি ভরার পর সেটি ঢাকায় ফিরিয়ে আনা হবে, এবং যাত্রীদের বিকল্প ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৩৩ ফ্লাইটটি কাতার অভিমুখে থাকাকালে ভারতের জামনগরে অবস্থান করছিল। এ সময় কাতারের আকাশসীমা বন্ধের খবর পেয়ে পাইলট ফ্লাইটটি ভারতের আহমেদাবাদে সরিয়ে নেন এবং সফলভাবে সেখানে অবতরণ করেন।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ মধ্যরাতে জানিয়েছে, কাতার, ইউএই, কুয়েত ও বাহরাইন তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছে। ফলে ঢাকা থেকে এসব দেশে চলাচলকারী সব বাণিজ্যিক ফ্লাইট আপাতত স্থগিত থাকবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রেখে পরবর্তী নির্দেশনার ভিত্তিতে ভ্রমণের সময়সূচি পুনর্নির্ধারণের আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, পরিস্থিতির পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে যথাসময়ে।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...