প্রকাশিত: ২৭/০৭/২০১৬ ১০:০৬ পিএম

148277_1ঢাকা: রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত নয়জনের মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে ডিএমপি।

তারা হলেন – দিনাজপুরের আব্দুল্লা হ (২৩), পটুয়াখালীর আবু হাকিম নাইম (২৪), ঢাকার ধানমণ্ডির তাজ-উল-হক রাশিক (২৫), ঢাকার গুলশানের আকিফুজ্জামান খান (২৪), ঢাকার বসুন্ধরার সেজাদ রউফ অর্ক (২৪), সাতক্ষীরার মতিউর রহমান (২৪) এবং নোয়াখালীর জোবায়ের হোসেন (২২)।

বুধবার রাতে ডিএমপির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ‘কল্যাণপুরে অপারেশন স্টর্ম-২৬-এর জঙ্গিবিরোধী অভিযানে নিহত ৯ জঙ্গির জাতীয় পরিচয়পত্রে ব্যবহৃত ফিঙার প্রিন্টের সঙ্গে ৭ জনের মিল পাওয়া গেছে।’

তাদের প্রকৃত ছবি এবং নিহতের পরের ছবিসহ বিস্তারিত পরিচয় তুলে ধরা হয়েছে।

এদের মধ্যে- আব্দুল্লাহ দিনাজপুরের বাসিন্দা। তার পিতার নাম মো. সোহরাব আলী।

আবু হাকিম নাইম, বাড়ি পটুয়াখালী। তার পিতার নাম নুরুল ইসলাম।

তাজ-উল-হক রাশিক, ঢাকার ধানমন্ডির বাসিন্দা। পিতার নাম জানানো হয়েছে রবিউল হক।

আকিফুজ্জামান খান, রাজধানী ঢাকার গুলশানের বাসিন্দা। সাইফুজ্জামান খানের সন্তান।

সাজাদ রউফ (অর্ক), পিতার নাম তৌহিদ রউফ। রাজধানী ঢাকার ভাটারা এলাকার বাসিন্দা বলে উল্লখ করা হয়েছে।

মতিয়ার রহমান, সাতক্ষীরা তালা থানার নাসির উদ্দিন সরদারের সন্তান।

জোবায়ের হোসেন, নোয়াখালীর সুধারাম থানার আব্দুল কাইয়ূমের সন্তান।

প্রসঙ্গত, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত কল্যাণপুরে ৫ নম্বর সড়কে ‘জাহাজ বিল্ডিং’ নামের একটি ভবনের পাঁচ তলার ‘জঙ্গি’ আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ বলছে, এতে নয়জন ‘জঙ্গি’ নিহত হয়েছে। ওই ঘটনায় রাকিবুল হাসান ওরফে রিগ্যান নামে আরো এক ‘জঙ্গি’ গুলিবিদ্ধ হয়ে আটক হয়। সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...

জাতিসংঘে আলোচনা নয়, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তার তাগিদ

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের। ...