প্রকাশিত: ০৩/০২/২০২১ ১:২২ পিএম , আপডেট: ০৩/০২/২০২১ ৩:১৪ পিএম

জাহেদ হাসান :
কক্সবাজার সদরের পর্যটন জোনের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ চৌফলদন্ডীর ইউনিয়নের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।

সোমবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক তায়রীফুল ইসলাম এর নেতৃত্বে কলাতলী লাইট হাউস এলাকায় অভিযান পরিচালনা করে ৪২ পিস ইয়াবাসহ চৌফলদন্ডীর ৯ নং ওয়ার্ডের পুকুরিয়া ঘোনার বজল আহম্মেদ এর ছেলে মোঃ ছোটন কে আটক করে।

আটককৃত আসামীর বিরুদ্ধে উপ-পরিদর্শক নাসরিন পারভীন রুমি তালুকদার বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে,এবং মাদক নির্মূলে নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক সোমেন মন্ডল।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer