প্রকাশিত: ১০/০১/২০২১ ৪:৫৪ পিএম

জাহেদ হাসান :
শহরের কলাতলী হোটেল মোটল জোন এলাকা থেকে ইয়াবাসহ রামুর এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।

শনিবার (৯ জানুয়ারী) বিকাল আনুমানিক ৫ টার দিকে
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম সদর মডেল থানাধীন কলাতলী রোডস্থ সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে ২ শত পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক মোঃ আবদুল্লাহ (২৭)পিতা- ইদু মিয়া, সাং- ধলিরছড়া, ৮ নং ওয়ার্ড, রশিদনগর- রামু।

এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদক আইনে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer