প্রকাশিত: ২১/০৩/২০২০ ৯:১৪ পিএম

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশসহ কয়েকটি দেশকে সাহায্য করবেন বলে জানিয়েছেন চীনা বিলিয়নিয়ার ও আলিবাবার সহপ্রতিষ্ঠাতা জ্যাক মা।

তিনি জানান, বাংলাদেশসহ এশিয়ার ১০টি দেশে তারা ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার নিরাপত্তামূলক পোশাক দান করবেন। সেইসঙ্গে ভেন্টিলেটর এবং থার্মোমিটারও দেওয়া হবে।

আজ নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এই ঘোষণা দিয়েছেন জ্যাক মা। বাংলাদেশের পাশাপাশি এসব সরঞ্জাম পাবে আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

জ্যাক মা ওই টুইটে লিখেন, ‘সরবরাহ কার্যক্রম হয়তো দ্রুত করা সম্ভব হবে না। কিন্তু আমরা এটি করব।’

এর আগে তিনি ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে সাহায্য পাঠিয়েছেন।

জ্যাক মা চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা। এর বাজার মূল্য এখন ৪০ হাজার কোটি ডলার। বর্তমানে জ্যাক মা এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer