প্রকাশিত: ২৩/০৩/২০২০ ৯:১১ এএম

মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। আতঙ্কে আছেন বিশ্বের কোটি কোটি মানুষ। ব্যতিক্রম নন যারা কারাগারে আছেন তারাও। তাইতো করোনা আতঙ্কে কলম্বিয়ার বিভিন্ন কারাগারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর তাতে ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৩ জন।

রোববার (২৩ মার্চ) রাতে কলম্বিয়ার বিচার বিভাগীয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে মন্ত্রী মার্গারিটা কাবেলো এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আজ আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক ও কষ্টের দিন। আমি আপনাদের জানাতে বাধ্য হচ্ছি যে লা মোডেলো কারাগারের আসামিরা পালানোর চেষ্টা করেছে এবং আরো বেশ কয়েকটি কারাগারে বিদ্রোহ করেছে। তাতে সৃষ্ট অরাজকতা ও দাঙ্গায় ২৩ জন মারা গেছে। আহত হয়েছে ৮৩ জন।’

কলম্বিয়ার বোগোটার লা মোডেলো কারাগারটি সবচেয়ে বড় ও জনাকীর্ণ। সেখানে হাঙ্গামা হয় সবচেয়ে বেশি। নিহত ২৩ জনের সবাই সেখানকার। তবে কেউ কারাগার থেকে পালাতে পারেনি। কাবেলো বলেছেন, ‘কেউ অবশ্য পালাতে পারেনি। যতটুকু জানতে পেরেছি তাদের কি যেন বাথরুম সংশ্লিষ্ট সমস্যা ছিল (করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে)। সেখান থেকেই সমস্যার উৎপত্তি। এরপর দাঙ্গা ও বিদ্রোহ।’

রোববার কাবেলো বলেছিলেন যে করাগারের একজন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সে কারণে তাকে আইসোলেটেড করে রাখা হয়। এই ঘটনার পর দেশের বিভিন্ন কারাগারে বিশৃঙ্খলা দেখা দেয়। সেই বিশৃঙ্খলা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নিয়ে হতাহতের ঘটনা ঘটলো।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer