প্রকাশিত: ১৮/০৪/২০২১ ১২:৪০ পিএম

ইমাম খাইর::
করোনা আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন কক্সবাজারের প্রবীন সাংবাদিক ও কলাম লেখক নজরুল ইসলাম বকসী ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

রবিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

পরিবারের বরাত দিয়ে মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন দৈনিক ইনকিলাবের কক্সবাজারের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক।

সহধর্মিণী লুৎফা বকসীর চিকিৎসার জন্য গত ১৮ মার্চ ভারতে যান নজরুল ইসলাম বকসী। সেখানে গত ২৪ মার্চ থেকে নিজেই প্রচন্ড জ্বরসহ অন্যান্য রোগে আক্রান্ত হন।

এরপর করোনার স্যাম্পল টেস্ট করালে রিপোর্ট ‘পজেটিভ’ আসে।

নজরুল ইসলাম বকসী আগে থেকেই ওপেনহার্ট সার্জারী করা ছিলেন।

বাংলাদেশ বেতার কক্সবাজার স্টেশনের নিয়মিত খবর পাঠক, উপস্থাপক ও কক্সবাজার শহরের লিংকরোড মুহুরী পাড়ার বাসিন্দা নজরুল ইসলাম বকসীর আত্মার মাগফিরাত কামনা করেছেন পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, ভারতের ভেলোর সিএমসি হাসপাতালে করোনা হাইভেন্টিলেশনে চিকিৎসাধীন ছিলেন নজরুল ইসলাম বকসী।

একই হাসপাতালে হেমাটলজী ক্যানসার বিভাগে কেমোথেরাপি নিচ্ছেন স্ত্রী লুৎফা বকসী।

ভারত মহাসাগরের অথৈ পাথারে মা বাবাকে বাঁচানোর আপ্রাণ প্রচেষ্টায় ছিলেন দুই সন্তান ভাষা ও বর্ণ।

আপ্রাণ প্রচেষ্টার পরও চিরতরে হারিয়ে গেলেন ভাষা ও বর্ণের পিতা নজরুল ইসলাম বকসী। এখন বেঁচে আছেন কেবল তাদের একমাত্র ভরসা মা লুৎফা বকসী

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer