প্রকাশিত: ২২/১২/২০২০ ৯:৫৮ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ফাইজারের আবিষ্কার করা করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। নবনির্বাচিত প্রেসিডেন্টের ভ্যাকসিন গ্রহণের এ দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
এ সময় নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সব আমেরিকানকে পর্যাপ্ত ভ্যাকসিন থাকার কথা নিশ্চিত করেন। একই সঙ্গে সবাইকে ভ্যাকসিন গ্রহণের আহ্বানও জানান।

এদিকে করোনাভাইরাসে সংক্রমণ, মৃত্যু, সুস্থতার সংখ্যা পরিসংখ্যান সংগ্রহকারী ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এ ভাইরাসে মারা গেছেন ১৭ লাখ ৮ হাজার ৮৩৭ জন। আর মোট আক্রান্ত হয়েছেন সাত কোটি ৭৭ লাখ ১৩ হাজার ৩৬৫ জন। স্বস্তির খবর যে, এরই মধ্যে ভাইরাসটির সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন পাঁচ কোটি ৪৫ লাখ ৮৮ হাজার ৯৪৯ জন।

অন্যদিকে ওয়েবসাইটটির তথ্যানুযায়ী করোনা সংক্রমণের পর মৃত্যুর হিসাবে বিশ্বের শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন তিন লাখ ২৬ হাজার ৭৭২ জন। মোট সংক্রমিত হয়েছেন এক কোটি ৮৪ লাখ ৭৩ হাজার ৭১৬ জন। আর সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন এক কোটি ৮০ লাখ ২ হাজার ৪৯৬ জন।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer