প্রকাশিত: ২২/১২/২০২০ ১০:০৯ এএম

করোনার দ্বিতীয় ঢেউ সারাবিশ্বেই জোরালো হওয়ায় সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় সরকারকে ও প্রশাসনকে এ ব্যাপারে সর্বত্র প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিপরিষদের ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরু হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে করোনা ভ্যাকসিন পাওয়া যেতে পারে বলে মন্ত্রিসভাকে অবহিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, প্রথম দফায় তিন কোটি ভ্যাকসিন এবং মে-জুনের মধ্যে আরও ৬ কোটি ডোজ ভ্যাকসিন আসবে। মোট সাড়ে চার কোটি মানুষের জন্য নয় কোটি ভ্যাকসিন আসবে।

বৈঠকে সচিবালয় থেকে অংশ নিয়েছেন মন্ত্রিপরিষদের সদস্যরা। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিসহ মন্ত্রিসভার অন্য সদস্যরা বৈঠকে যোগ দিয়েছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer