প্রকাশিত: ০৮/০৩/২০২০ ১১:৫৩ পিএম

যমুনা : করোনাভাইরাসের কারণে জনসমাগম এড়িয়ে মুজিববর্ষের অনুষ্ঠান উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মুজিবর্ষের উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। আজ রবিবার রাত দশটার পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

ড. কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, করোনা ইস্যুতে জনস্বার্থের কারণে ১৭ তারিখের প্যারেড স্কয়ারের অনুষ্ঠান হবে না। বিদেশি অতিথিরাও আসবেন না। প্যারেড স্কয়ারের অনুষ্ঠান পরবর্তীতে আয়োজন করা হবে। তখন বিদেশি অতিথিরা অংশগ্রহণ করবেন।

তিনি আরও জানান, মুজিববর্ষের ১৭ মার্চের উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং বছর জুড়ে চলবে বাকি অনুষ্ঠান ও কর্মসূচি। কাল পুনর্বিন্যস্ত অনুষ্ঠান সূচি বৈঠক করে জানানো হবে। জনস্বার্থে সামগ্রিক বিশেষ বিবেচনায় জনসমাগমকে এড়িয়ে অন্যান্য কর্মসূচি চলবে। ৩২ নম্বর ও টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন করা হবে তবে জনসমাবেশ হবে না।

তিনি আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠানে মুজিব বর্ষের আয়োজন সীমিত আকারে অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer