প্রকাশিত: ০১/০২/২০১৮ ১০:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:১৪ এএম

কক্সবাজার প্রতিনিধি::
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক লাগোয়া টেকনাফ উপজেলার শীলখালী মৌজার এক একর দশ শতক সরকারি খাস জমি দখলমুক্ত করেছে প্রশাসন। প্রায় দুই কোটি টাকা মূল্যের ওই জমি দীর্ঘদিন ধরে দখলে রেখেছিল হোটেল কক্স টুডে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। অভিযানে কক্স টুডে কর্তৃক স্থাপন করা ইট-কংক্রিটের বিশাল নাম ফলক গুড়িয়ে দেয়া হয়। কেটে ফেলা হয় চারপাশের কাঁটা তারের বেড়া।
স্থানীয় সূত্রগুলো বলছে, টেকনাফে বাস্তবায়নাধীন অর্থনৈতিক অঞ্চল থেকে এ জমির দূরত্ব ২০ কিলোমিটারের কাছাকাছি। সংলগ্ন মেরিন ড্রাইভ সড়ক এবং বাস্তবায়নাধীন অর্থনৈতিক অঞ্চলের কারণে ওই অঞ্চলের জমির দাম হু হু করে বাড়ছে। এ অবস্থায় সরকারি খাস জমি দখলে মরিয়া হয়ে উঠেছে প্রভাবশালীরা। নানা কায়দায় চলছে দখলযজ্ঞ।
টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা বলেন, প্রায় এক একর দশ শতক আয়তনের সরকারি খাস জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছিল হোটেল কক্স টুডে কর্তৃপক্ষ। জেলা প্রশাসকের নির্দেশে সেখানে অভিযান চালানো হয়েছে। ওই জমির অবৈধ স্থাপনা ভেঙে এবং কাঁটাতার কেটে নিয়ে দখলমুক্ত করা হয়েছে। সীমানা চিহ্নিত করে যেসব পিলার বসানো হয়েছে সেগুলোও পরে উপড়ে নেওয়া হবে।
তিনি বলেন, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন সরকারি খাস জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে কতিপয় প্রভাবশালীরা। এইসব স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদে আমরা মাঠে নেমেছি। এক ইঞ্চি সরকারি জমিও কাউকে দখল করতে দেয়া হবে না। সকল ভূমি দস্যুকে উচ্ছেদ করা হবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer