সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ০৩/০১/২০২৬ ৭:০৯ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
যাচাই-বাছাই শেষে কক্সবাজার-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করা মোট পাঁচজন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমীর নুর আহমেদ আনোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নুরুল হক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুদ্দিন খালেদ।

অন্যদিকে মনোনয়নপত্রে অসংগতি থাকায় লেবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আরফাতের মনোনয়ন স্থগিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তবে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তিনি নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার কার্যক্রম চালানো যাবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, উখিয়া ও টেকনাফ উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও আলোচিত একটি সংসদীয় আসন হিসেবে পরিচিত।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer