ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৭/২০২৫ ৮:২৯ এএম

কক্সবাজার পৌরসভায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর।

সোমবার হোটেল মোটেল জোনের কয়েকটি রেস্তোরাঁয় এ অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো মাসুদ রানা এবং ফিরোজা আক্তার।

অভিযানকালে হোটেল মোটেল জোনের ইউনি রিসোর্ট নাফ রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং লাইসেন্স ও নিবন্ধন না থাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় মোট এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুল ইসলাম,পৌরসভা ও সদর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক

জহর লাল পালসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...