প্রকাশিত: ১৫/০৮/২০১৭ ২:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৮ পিএম

বার্তা পরিবেশক::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ১৫ আগষ্ট ২০১৭ সকাল ১০টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক শফিউল আলম খোন্দকার, বাংলা বিষয়ের প্রভাষক মোহাম্মদ সিরাজুল কবির, ফিন্যান্স বিষয়ের প্রভাষক আসিফুল ইসলাম। প্রভাষক মোহাম্মদ রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রভাষক জসিম উদ্দিন, নজরুল ইসলাম, আল আমীন, মাজেদুল হক, তাজউদ্দিন, শাহজাহান চৌধুরীসহ কলেজের শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে কলেজ অধ্যক্ষ নির্ধারিত বক্তৃতা ও দেশাত্ববোধক গান প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। দেশাত্ববোধক গান প্রতিযোগিতায় প্রথম হয়েছে দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল্লাহ আল জিওয়ান, দ্বিতীয়- দ্বাদশ ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রী আফরোজা সুলতানা, তৃতীয়-দ্বাদশ বিজ্ঞানের ছাত্রী মেহের আফরোজ স্মৃতি। নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়েছে দ্বাদশ মানবিকের ছাত্র আবদুল্লাহ আল জিওয়ান, দ্বিতীয়- দ্বাদশ ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র নুরুল হক, তৃতীয়- দ্বাদশ মানবিকের ছাত্র সাইফুল ইসলাম। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাগফেরাত কামনা করে মোনাজতের মাধ্যমে আলোচনা সভার শেষ হয়।

পাঠকের মতামত

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...
Single Page Footer