প্রকাশিত: ২৪/০২/২০১৮ ১০:০৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:১১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার সৈকতে ট্যুরিস্ট পুলিশের হাতে ধরা পড়েছে এক ‘মলম মাস্টার’। কানের ভিতর বিশেষ মলম লাগিয়ে দিয়ে পর্যটকের সর্বস্ব হাতিয়ে নেয়ার সময় তাকে হাতেনাতে আটক করে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। ‘আটক মলম মাস্টার’র নাম মোঃ নয়ন (২৪)। সে রাজবাড়ী জেলার গোয়ালন্দ চরমাইকচড়া এলাকার শেখ আতিয়ারের পুত্র। শনিবার সন্ধ্যা ৬টায় তাকে আটক করা হয়।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, ছিনতাইকারী নয়ন কক্সবাজার সমুদ্র সৈকতে কুমিল্লার চান্দিনা থেকে আসা পর্যটক মোঃ মুরাদ(২৭), পিতাঃ সিরাজুল ইসলামের কান পরিস্কার করার কথা বলে তাদের ভিতর ঢুকিয়ে দেয় অজ্ঞান হওয়ার বিশেষ মলম। এতে তারা অজ্ঞান হয়ে পড়লে তাদের মোবাইল, মানিব্যাগ হাতিয়ে নিচ্ছিল নয়ন। বিষয়টি দেখতে পেয়ে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।

রায়হান কাজেমী আরো জানান, আটক মো. নয়ন একজন পেশাদার ও ধুরন্ধর ছিনতাইকারী। মানুষের কান পরিস্কার করা তার ছদ্ম পেশা। স্বাভাবিকত মলম পার্টির সদস্যরা নাকে-মুখে মলম দিয়ে অজ্ঞান করে সর্বস্ব ছিনিয়ে নিলেও এই নয়নের পন্থা একটু ভিন্ন। সে কানের ভিতর বিশেষ মলম দিয়েই অজ্ঞান করে মানুষের সর্বস্ব কেড়ে নেন।

আটক মলমপার্টির সদস্য নয়নকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করে মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন রায়হান কাজেমী। সিবিএন

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer