প্রকাশিত: ২৬/০৩/২০১৮ ১০:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৭ এএম

প্রেস বিজ্ঞপ্তি::
কক্সবাজার সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০১৮। ২৬ মার্চ ২০১৮ তারিখ সোমবার সকাল ৮ টায় রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এর পরপরই কলেজ শহীদ মিনারে কলেজ শিক্ষক পরিষদ, বিএনসিসি সেনা ও নৌ শাখা, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, ছাত্রী হোস্টেল এবং বিভিন্ন বিভাগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক নুরুল হামিদের সঞ্চালনায় পবিত্র ধর্মগ্রন্থসমূহ হতে পাঠের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী। প্রধান অতিথি স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সামনে রেখে গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান। তিনি জাতীয় কার্যক্রমের বিভিন্ন সেক্টরে সকলকে নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর পার্থ সারথি সোম এবং শিক্ষক পরিষদ সম্পাদক মুজিবুল আলম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০১৮ উদ্্যাপন কমিটির আহ্বায়ক ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন গণিত বিভাগের প্রভাষক মোহাম্মদ নিজাম উদ্দীন ফারুকী।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হোসাইন আহমেদ আরিফ ইলাহী, ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মুহাম্মদ উল্লাহ, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী, ইংরেজি বিভাগের প্রভাষক মিঠুন চক্রবর্তী এবং ইতিহাস বিভাগের প্রভাষক নুরুল ইসলাম। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ হাসানুল ফরহাদ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের কর্মসূচির সমাপ্তি হয়।

উল্লেখ্য যে, মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ যোহর কলেজ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

পাঠকের মতামত

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...
Single Page Footer