প্রকাশিত: ১৫/০২/২০১৮ ৯:১৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৩৪ এএম

উখিয়া নিউজ ডেস্ক;;

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩০ বছর হবে বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৫টায় কক্সবাজার সমুদ্র সৈকতের হোটেল শৈবাল পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃতদেহের পরনে কালো প্যান্ট ও সাদা-কালো টিশার্ট ছিল।

টুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, মৃতদেহ দেখে মনে হচ্ছে না সমুদ্রে ডুবে তার মৃত্যু হয়েছে। মৃতদেহটি কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer