এম.এ রাহাত, উখিয়া
প্রকাশিত: ১৭/০৪/২০২৬ ১২:২৭ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার কৃতিসন্তান ডা. নুরুল আবছার শিমুল কক্সবাজার সদর হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সম্প্রতি (৫ এপ্রিল) স্বাস্থ্য বিভাগের জারি করা এক নির্দেশনার পর কক্সবাজার জেলায় হাম রোগের প্রাদুর্ভাবের কারণে বিশেষ প্রয়োজন বিবেচনায় তাকে ওই ওয়ার্ডে দায়িত্ব দেওয়া হয়।

ডা. নুরুল আবছার শিমুল উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মধ্যম পাইন্যাশিয়া এলাকার মরহুম মাওলানা বদিউল আলমের জ্যেষ্ঠ পুত্র। ছোটবেলায় বাবাকে হারিয়েও তিনি থেমে যাননি। পারিবারিক প্রতিকূলতা অতিক্রম করে তিনি নিজের শিক্ষাজীবন চালিয়ে যান দৃঢ় মনোবল নিয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, তার পিতা মরহুম বদিউল আলমের স্বপ্ন ছিল বড় ছেলে চিকিৎসক হবে এবং ছোট ছেলে দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত করবে। বাবার মৃত্যুর পর দুই ভাই সেই স্বপ্ন পূরণে নিরলস পরিশ্রম করেন। এরই ধারাবাহিকতায় বড় ছেলে ডা. নুরুল আবছার শিমুল ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। অন্যদিকে ছোট ভাই মাওলানা নুরুল আজিমও ধর্মীয় শিক্ষায় এগিয়ে যাচ্ছেন।

শিক্ষাজীবনে ডা. নুরুল আবছার শিমুল কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, চট্টগ্রাম বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন।
তিনি এফসিপিএস পার্ট-২ (মেডিসিন) সম্পন্ন করার পাশাপাশি এমডি (গ্যাস্ট্রোএন্টারোলজি) কোর্সে ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ লাভ করেছেন।
পরে তিনি সহকারী সার্জন হিসেবে টাঙ্গাইল মেডিকেল কলেজে দায়িত্ব পালন করেন। এরপর নিজ জেলার কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন।

নিজের অনুভূতি জানাতে গিয়ে ডা. নুরুল আবছার শিমুল বলেন,
আমাদের এলাকায় অনেক দরিদ্র মানুষ অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না। তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমার এই পথচলা। আমি গরিবের ডাক্তার হয়ে থাকতে চাই।

তিনি আরও বলেন, আমি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছি। এই ওয়ার্ডে ২০টি শয্যার বিপরীতে প্রায় ৭০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সবশেষে তিনি বলেন, আমি কক্সবাজারেরই সন্তান। তাই আমার পেশাগত দায়িত্ব পালনে কক্সবাজারের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ জেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

স্থানীয় বাসিন্দারা বলেন, ডা. নুরুল আবছার শিমুল আমাদের এলাকার গর্ব। তার এই অর্জন উখিয়ার তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

তার ছোট ভাই নুরুল আজিম বলেন, ছোটবেলা থেকেই আমার ভাই খুব মেধাবী ছিল। পরিবারের স্বপ্ন ছিল তাকে ডাক্তার হিসেবে দেখার। সেই স্বপ্ন পূরণ করে তিনি এখন নিজ জেলার মানুষের সেবায় নিয়োজিত আছেন।

পাঠকের মতামত

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত আড়াই হাজারের বেশি

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে কমছে না ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ...
Single Page Footer