প্রকাশিত: ১০/০৪/২০২০ ৫:০১ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসার জন্য মেডিকেল অফিসার সহ ২১ পদে জরুরিভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। কক্সবাজার সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোঃ মহিউদ্দিন অস্থায়ী ভিত্তিতে নিয়োগের এ জরুরি বিজ্ঞপ্তি প্রদান করেছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী ৫ জন মেডিকেল অফিসার- প্রতিজনের বেতন ১ লক্ষ টাকা, ৫ জন সিনিয়র স্টাফ নার্স-প্রতিজনের বেতন ৪০ হাজার টাকা, ৩ জন ওয়ার্ড বয়-বেতন প্রতিজনের বেতন ৩০ হাজার টাকা, ৩ জন ক্লিনার-প্রতিজনের বেতন ২৫ হাজার টাকা এবং ৫ জন গার্ড-প্রতিজনের বেতন ২০ হাজার টাকা। আগামী রোববার ১২ এপ্রিলের মধ্যে আগ্রহী প্রার্থীদের কক্সবাজার সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোঃ মহিউদ্দিন বরাবরে আবেদন করতে হবে।

সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে, স্বাস্থ্য ঝুঁকি নিয়ে করোনা রোগীদের চিকিৎসায় আইসোলেন ইউনিটে কাজ করার জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে বলে তাদের বেতনও একটু বেশী করে নির্ধারণ করা হয়েছে।

পাঠকের মতামত

গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত হলে উচ্চকক্ষ গঠিত হবে:মেয়াদ হবে চার বছর

​২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় সময়। একটি বৈষম্যহীন এবং ন্যায়বিচারভিত্তিক ...

“বিগত প্রতিশ্রুতির রাজনীতি নয়, বাস্তবায়নই হোক উখিয়া-টেকনাফের আগামী”

“বিসমিল্লাহির রাহমানির রাহিম” বাংলাদেশের সর্বদক্ষিণের দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত  উপজেলা—উখিয়া ও টেকনাফ। এই জনপদ আজ মাদক, ...

ভুল হোক ফুল

আমাদের এই ছোট্ট জীবনটার পুরোটাই হচ্ছে শিক্ষা ক্ষেত্র।যত সময় যাচ্ছে, ততই যেন আমরা নতুন বিষয় ...
Single Page Footer