প্রকাশিত: ০৮/১০/২০১৭ ৩:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩২ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার সদর মডেল থানার পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত, চুরি-ছিনতাই, মাদক সহ বিভিন্ন মামলার পলাতক ৬ জন আসামীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

গত ২৪ ঘন্টায় কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) কামরুল আজম, ইন্সপেক্টর মাইন উদ্দিন (অপারেশন) এসআই দীপক কুমার সিংহ, এস.আই শফিকুল ইসলাম, এস.আই অহেদ মুরাদ, এ.এস.আই, রাজীব বৈরাগী, এ.এস.আই শামীমের সমন্বয়ে বিভিন্ন টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া- সিকদার পাড়া খরুলিয়া থেকে ১ বৎসরের সাজা প্রাপ্ত পলাতক আসামী মোঃ উল্লাহ এর ছেলে নুরুল আবছার(৩২)কে, পৌরসভার বন্দরপাড়া থেকে আবদু সালামের ছেলে জুবাইর(১৯)কে, ঘাট পাড়া খরুলিয়া থেকে মৃত ফজল আহমদের ছেলে নুরুল হক(২১) ও আমানুল হক (২৫)কে, নুরুল হকের স্ত্রী-সাজেদা বেগম(৩০), এবং আনোয়ারুল হকের স্ত্রী খুকী আক্তার (২৮)’কে গ্রেফতার করা হয়।
ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, ধৃত ব্যক্তিরা গ্রেফতার এড়াতে দীর্ঘদিন পলাতক ছিল। ওসি জানান থানা এলাকায় বিভিন্ন স্থানে মাদক নির্মুল এবং পরোয়ানা ভুক্ত আসামীদের গ্রেফতার ও চুরি/ছিনতাই রোধকল্পে অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer