প্রকাশিত: ১২/০১/২০২১ ৫:৪৮ পিএম

শাহেদ মিজান:
কক্সবাজার শহরের ঘোনার পাড়ায় সাগরিকা দাশ নদী (১১) নামের এক ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ। এই ঘটনায় মিন্টু দাশ (২৫) নামের এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
নিহত ছাত্রী ঘোনার পাড়ার বিবেকানন্দ স্কুলের পিছনের গলির মৃত ঝন্টু দাশের মেয়ে।

প্রতিবেশি পলি মল্লিক জানান, তিনি তার বাসা থেকে বের হয়ে কৃষ্ণ দাশের ঘরে গিয়ে দেখেন নদী বাসার চালার সাথে ওড়না পেঁচানোর অবস্থায় ঝুলছে।
তার মা কৃষ্ণা দাশ জানান, তিনি হাসপাতালে আয়া হিসেবে কাজ করেন। প্রতিদিনের মতো হাসপাতালে চলে যান এবং তার একমাত্র ছেলে বাইরে ছিলেন। প্রতিবেশিদের মাধ্যমে খবর পেয়ে বাসায় গিয়ে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

মরদেহ উদ্ধার করার পর সিআইডির একটি দল তদন্তের জন্য ঘটনাস্থলে রয়েছে। সুত্র:সিবিএন

পাঠকের মতামত

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...