ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/১০/২০২৪ ১০:১৬ এএম

সড়ক নিরাপদ করার লক্ষ্যে পরিচালিত অভিযানে গতকাল ২৮টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সময় ২৮টি গাড়ির বিরুদ্ধে মামলা করে তাৎক্ষণিকভাবে ৭৭ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাড়িগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিআরটিএ চট্টগ্রামের চট্ট মেট্রো –২ সার্কেলের মোটরযান পরিদর্শক মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী, জেলা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক আব্দুল মতিন, মোহাম্মদ মেহেদী ইকবাল, বেঞ্চ সহকারী আল–ফরহাদ ও এমিল চাকমা উপস্থিত ছিলেন। সাতকানিয়া থানা পুলিশ অভিযানে সহায়তা প্রদান করে।

অভিযানে রেজিস্ট্রেশনবিহীন একটি, ফিটনেসবিহীন ছয়টি, ট্যাঙ টোকেনবিহীন তিনটি, রুট পারমিটবিহীন আটটি, লাইসেন্সবিহীন আটটি, হেলমেটবিহীন ও হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অপরাধে কয়েকটি গাড়ির বিরুদ্ধে মামলা করে জরিমানা আদায় করা হয়েছে

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...