মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ২১/০৬/২০২৫ ১২:০৫ পিএম

কক্সবাজার বিচার বিভাগে ৮ জন নতুন বিচারক যোগদান করেছেন। গত ১৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত বিচারকগণ নিজ নিজ কর্মস্থলের দপ্তর প্রধানের কাছে যোগদান করেন। কক্সবাজার জেলা জজ কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এবং কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নুরী এ তথ্য জানিয়েছেন।
সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে গত ২ জুন আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) এ.এফ.এম গোলজার রহমান স্বাক্ষরিত ৪টি পৃথক প্রজ্ঞাপনে বিভিন্ন পদমর্যাদার ৭ জন বিচারককে কক্সবাজার বিচার বিভাগে নিয়োগ দেওয়া হয়। এরমধ্যে, একজন বিচারক প্রশিক্ষণে থাকায় তিনি এখনো যোগদান করেতে পারেননি বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।

কক্সবাজার বিচার বিভাগে নতুন যোগদান করা ৬ বিচারকদের মধ্যে বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) পদে যোগ দিয়েছেন। তিনি এর আগে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, বিচারক রোকেয়া আক্তার কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক পদে যোগ দিয়েছেন। তিনি এর আগে চট্টগ্রাম কাস্টমস হাউসের আইন কর্মকর্তা ছিলেন। বিচারক অভিজিৎ চৌধুরী কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেছেন। তিনি এর আগে মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে দায়িত্ব পালন করেছেন। বিচারক মেহেনাজ আফরোজ হোসেন কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেছেন। এর আগে তিনি কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে দায়িত্ব পালন করেছেন। বিচারক আবদুর রহমান কক্সবাজারের চকরিয়া চৌকি আদালতের সহকারী জজ পদে যোগ দিয়েছেন। তিনি এর আগে সিরাজগঞ্জের সহকারী জজ পদে দায়িত্ব পালন করেছেন। বিচারক মোঃ ইমরান হোসেন কক্সবাজারের মহেশখালী চৌকি আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে যোগ দিয়েছেন। তিনি এর আগে সিলেটের সহকারী জজ পদে দায়িত্ব পালন করেছেন। যোগদানকৃত ৬ জন বিচারক নিজ নিজ কর্মস্থলে বিচারকার্য পরিচালনা করছেন। বিচারকগণ যোগদান করার পর কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আক্তার হোসেন তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এদিকে, বিচারক এস.এম গিয়াস উদ্দিনকে কক্সবাজারের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে বদলী করা হলেও তিনি প্রশিক্ষণে থাকায় নতুন কর্মস্থলে এখনো যোগদান করতে পারেননি। এছাড়া শিক্ষানবিশ বিচারক হিসাবে কক্সবাজার বিচার বিভাগে দায়িত্ব পালন করা ২জন নবীন বিচারকের চাকুরী স্থায়ী হওয়ায় তাঁদের বিচারকার্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে বিচারক মোঃ রুহুল আমিনকে রামু’র সহকারী জজ এবং মোঃ ওমর ফারুককে উখিয়ার সহকারী জজ পদে পদায়ন করা হয়েছে।

অপরদিকে, একইসময়ে কক্সবাজার বিচার বিভাগের ৫ জন বিচারককে অন্যত্র বদলী করা হয়েছে। তাঁরা হলেন-অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ রহমত আলীকে চট্টগ্রাম মহানগরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে, কক্সবাজারের সিনিয়র সহকারী জজ প্রবাল চক্রবর্তীকে পদোন্নতি দিয়ে সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ পদে, কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গাকে চট্টগ্রামের পটিয়া চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ পদে, কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদকে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে এবং কক্সবাজারের সিনিয়র সহকারী জজ সায়মা আফরীন হীমাকে চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে বদলী করা হয়েছে। কক্সবাজার থেকে বদলী হওয়া বিচারকগণ ইতিমধ্যে কক্সবাজার বিচার বিভাগের নিজ নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হয়েছেন বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...