মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ২০/০৩/২০২৩ ৭:৩৮ এএম

কক্সবাজার বিচার বিভাগে ৫ জন বিচারককে নিয়োগ ও বদলী করা হয়েছে। রোববার ১৯ মার্চ আইন ও বিচার বিভাগের পৃথক ২ টি প্রজ্ঞাপনে এই নিয়োগ ও বদলীর আদেশ দেওয়া হয়।

কক্সবাজার জেলা জজশীপে কর্মরত যুগ্ম জেলা ও দায়রা জজ-১ মাহমুদুল হাসান-কে বরিশালের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে বদলী করা হয়েছে। একইভাবে কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস-কে সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ পদে বদলী করা হয়েছে। রোববার ১৯ মার্চ আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দার কর্তৃক ১৯৪ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে এই ২ জন বিজ্ঞ বিচারক সহ মোট ২৯ জন সম পদমর্যাদার বিচারককে দেশের বিভিন্ন বিচারালয়ে বদলী করা হয়েছে।

কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী-কে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে নোয়াখালী জেলা জজশীপে পদায়ন করা হয়েছে। একইভাবে চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খন্দকার-কে পদোন্নতি দিয়ে কক্সবাজারের অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে এবং চট্টগ্রামের আর একজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ রেশমা খাতুন-কে পদোন্নতি দিয়ে কক্সবাজার জেলা জজশীপের যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদায়ন করা হয়েছে। রোববার ১৯ মার্চ আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দার কর্তৃক ১৯৩ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে এই ৩ জন বিজ্ঞ বিচারক সহ মোট ৭২ জন সম পদমর্যাদার বিচারককে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে দেশের বিভিন্ন বিচারালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

বদলী ও পদোন্নতি লাভ করা সকল বিজ্ঞ বিচারককে আগামী ২২ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থলের দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পন করে পদায়নকৃত নতুন কর্মস্থলে যোগদানের জন্য প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...