প্রকাশিত: ০৫/০৪/২০১৭ ৮:৪৫ এএম , আপডেট: ০৫/০৪/২০১৭ ৮:৪৬ এএম

অাবুল কাশেম সাগর::
কক্সবাজার সরকারী পলিটেকনিক ইনেস্টিটিউট এর শিক্ষক ও প্রকৌশলী অাবদুল করিম ( ২৭) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি… ওয়াইন্নাইলাহী..রাজিউন।সে  রামু উপজেলা ফতেখাঁরকুল ইউনিয়নের সাত ঘরিয়া পাড়া গ্রামের বাসিন্দা ডা. মোহাম্মদ হাশেমের ৬ষ্ট ছেলে। ৬ভাই ১ বোনের মধ্যে সে সকলের ছোট।
নিহত শিক্ষক অাবদুল করিমের বড় ভাই অাবদুর রহিম জানান,
মঙ্গলবার  ( ৪ এপ্রিল) রাত ১০টার  দিকে স্টোক করলে প্রথমে ফুয়াদ অাল খতিব হাসপাতাল ও পরবর্তীতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন  অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে রাত ১২ টায় মৃত্যু বরণ করেন ।
প্রকৌশলী ও  তরুণ মেধাবী
শিক্ষক অাবদুল করিমের মরদেহ রাতে গ্রামের বাড়িতে নিয়ে অাসা হয়েছে। অাজ বুধবার ( ৫ এপ্রিল)  বিকাল ১টা ৩০ মিনিটে ( জুহরের  নামাজের পর) রামু সাত ঘরিয়া পাড়া মজাহারুল উলুম মাদ্রাসা মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
রামু খিজারী অাদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ শিকড়’০৬ এর সদস্য তরুণ মেধাবী শিক্ষক অাবদুল করিমের অকাল মৃত্যুতে গভীর ভাবে শোক জানিয়েছেন শিকড়’০৬ এর নেতৃবৃন্দ। এদিকে তরুণ মেধাবী শিক্ষক অাবদুল করিমের অকাল মৃত্যুতে রামু উপজেলায় শোকের মাতম বিরাজ করছে।

 

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...