প্রকাশিত: ০৮/০২/২০১৮ ৮:০৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৫৪ এএম

ইমরুল কায়েস ::
কক্সবাজার বিএনপির ঘাঁটি হিসেবেই পরিচিত। ৫ জানুয়ারির নির্বাচন ছাড়া বিগত চারটি সংসদ নির্বাচনে কক্সবাজারে একমাত্র বিএনপির রাজত্বই ছিল। কিন্তু এই মুহূর্তে বিএনপির ওই রাজত্বে একমাত্র বাদশা ছাড়া আর কেউ নেই। গ্রেফতার আতঙ্কে বেশ কিছুদিন ধরে গা ঢাকা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। কক্সবাজার জেলা বিএনপি অফিসের পিওন রুহুল আমিন বাদশা ছাড়া কেউ নেই। পুলিশ বেষ্টনীর মাঝে বাদশা একাই বিএনপি অফিস পাহাড়া দিয়ে যাচ্ছেন।

খালেদা জিয়ার রায়কে ঘিরে গ্রেফতার আতঙ্কে কক্সবাজারে বিএনপির নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন। কয়েক দিন ধরে নেতা-কর্মী শূন্য জেলা বিএনপির কার্যালয়। যে কোনও ধরনের নাশকতা এড়াতে কার্যালয়ের সামনে পাহাড়া বসিয়েছে পুলিশ। যার ফলে বলতে গেলে অনেকটাই অবরুদ্ধ বিএনপি কার্যালয়।গতকাল রাতে ও আজ বুধবার সকালে বিএনপি অফিসের ভেতরে পিওন রুহুল আমিন বাদশা ছাড়া কেউ নেই।

বাদশা জানিয়েছেন, গ্রেফতার এড়াতে দলের নেতাকর্মীরা কয়েক দিন ধরে অফিসে আসছেন না। প্রতিদিন তিনি অফিস খুললেও নেতাদের কেউ আসছেন না। কয়েক দিন ধরে তিনি একাই অফিস পাহাড়া দিচ্ছেন। গত ১০ বছরে জেলা বিএনপি কার্যালয়ের এমন অবস্থা কখনোই ছিল না।

জেলা বিএনপি অফিসের সামনে দায়িত্বে থাকা পুলিশ ইন্সপেক্টর মো. আতিকুর রহমান জানিয়েছেন, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতা রোধে বিএনপি অফিসের সামনে তারা সতর্ক অবস্থান নিয়েছেন। তবে কাউকে বিএনপি কার্যালয়ে যেতে-আসতে বাধা দেয়া হচ্ছে না।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer