ইনানীর বে ওয়াচ রিসোর্টের সুইমিংপুলে গোসলে নেমে পর্যটকের মৃ’ত্যু..
কক্সবাজারের ইনানীর বেওয়াচ রিসোর্টের সুইমিংপুলে গোসল করতে নেমে মিরাজ খান (৩৮) নামে এক পর্যটকের মৃত্যু ...

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সাথে হলিউডের বিখ্যাত অভিনেত্রী ও ইউএনএইচসিআর এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলির সৌজন্য সাক্ষাৎ হয়েছে।৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় সাক্ষাতকালে কক্সবাজার সফররত অস্কার জয়ী এই অভিনেত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা কক্সবাজার জেলা প্রশাসককে বর্ণনা করেন। তিনি বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিকদের নিজ দেশে প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশের পক্ষে তার অবস্হান তুলে ধরেন।
এর আগে জেলা প্রশাসক মো: কামাল হোসেন ইউএনএইচসিআর এর মানবিকতার দূত অ্যাঞ্জেলিনা জোলিকে ফুলের তোড়া দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। এসময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের উধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত