মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ০১/০৬/২০২৩ ৬:৫৩ পিএম
কক্সবাজার জেলা কারাগার

কক্সবাজার জেলা কারাগারে মোহাম্মদ রফিক নামক (২৯) নামক এক বন্দীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কক্সবাজার জেলা কারাগারের জেলার শওকত হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে কারাগারের বন্দী মোহাম্মদ রফিক স্ট্রোক করলে তাকে প্রথমে কারাগার হাসপাতালে ও পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে মোহাম্মদ রফিক মারা যান।

বন্দী মোহাম্মদ রফিক মাদক মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় এক বছর ধরে কারাগারে ছিলেন। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহপাড়ার মৃত নুরুল কবিরের পুত্র।

জেলার শওকত হোসেন মিয়া আরও বলেন, মৃত বন্দী মোহাম্মদ রফিক এর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সহ সকল আইনী প্রক্রিয়া সম্পন্ন করে তার লাশ বৃহস্পতিবার বিকেল পৌনে ৩ টার দিকে তার ভাই দেলোয়ার হোসেন এর কাছে হস্তান্তর করা হয়েছে

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...