উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/১২/২০২৩ ৬:৩৩ পিএম

‘আজ সকালে ঘুম ভেঙ্গেছে দারুণ একটি স্বপ্ন দেখে। আজকের দিনটা আমার জন্য খুবই চমৎকার ও স্মৃতিময়। কারণ কক্সবাজার থেকে প্রথম ট্রেন চালু হচ্ছে আজ। কিছুক্ষণ পর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর সেই নতুন ট্রনের প্রথম চালক হচ্ছি আমি। ভাবতেও অসাধারণ লাগছে আমার নামটি আজীবন লেখা থাকবে।’

শুক্রবার (১ ডিসেম্বর) বেলা ১২ টায় কক্সবাজার রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্মে নিজের অনুভূতি প্রকাশ করেন কক্সবাজার এক্সপ্রেসের প্রথম ট্রেন চালক আবদুল আওয়াল।

তিনি আরো বলেন, ‘কক্সবাজারে রেলপথ চালুর পর এখানে যেমন যোগাযোগ ব্যবস্থায় নবদিগন্তের সূচনা হয়েছে তেমনি পূরণ হয়েছে সাধারণ মানুষের ইচ্ছে। ট্রেন দেখতে এখানকার মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে সত্যিই অভিভূত। এই দিনটি আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি যখন চাকরি থেকে অবসর নেব, তখন আমার ভবিষ্যৎ জানবে আমি কক্সবাজার স্টেশন থেকে প্রথম ট্রেন চালিয়ে নিয়ে গিয়েছিলাম। এটি আমার জীবনে বড় প্রাপ্তি।

অনূভূতির কথা বলতে গিয়ে তিনি বলেন, বাড়ি টাঙ্গাইলের কালিহাতি হলেও চাকরি সূত্রে থাকছেন চট্টগ্রামে। যখন কক্সবাজার ট্রেন চালুর কথা হয়, তখন এই রুটে ট্রেন চালাতে পারবো ভেবে আনন্দই লেগেছিল। কারণ পর্যটন নগরী কক্সবাজার মানে অন্যরকম ভাল লাগার জায়গা। কিন্তু আমিই প্রথম ট্রেন চালানোর সুযোগ পাব, তা কখনো ভাবিনি।’

পরে বেলা ১২.৩০ ঘটিকার সময় কক্সবাজার রেলওয়ে স্টেশনের ১নম্বর প্লাটফর্ম ধরে ২০টি যাত্রবাহী বগি নিয়ে ট্রেন চালিয়ে যান তিনি। এসময় দর্শনার্থীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান ট্রেন চালক আবদুল আওয়াল।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...