প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ০১/০৩/২০২৪ ১০:০৮ পিএম

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের বার্ষিক মিলনমেলা। ১ দিনের আনন্দ ভ্রমণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপবন ও ‘টুয়াক নীলাদ্রি লেক’ পর্যটন স্পটে বসেছিল কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম এর  সদস্যদের মিলনমেলা। 

১ মার্চ (জুমাবার) সকালে এ আনন্দ ভ্রমণ শুরু হয়। “দু চোখে প্রকৃতি দর্শন” এ শ্লোগান নিয়ে এবার মেঘপাহাড়ের দেশ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ভ্রমণ করেছে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা।

ওই দিন সকাল ৮টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে মিনি বাসযোগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপবন লেগে গিয়ে পৌছেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের ব্যানারে প্রায় দুই ডজন সাংবাদিকদের দলটি। দিনব্যাপী সকালে উপবন লেকে দুপুরের পর টুয়াক নীলাদ্রি লেক’ পর্যটন স্পটে মধ্যাহ্নভোজ শেষ করে আলোচনা সভা ও ১ যুগ পূর্তি উপলক্ষে সাংগঠনিক কর্মের স্বীকৃতি সর্বোচ্চ সংবাদ সংগ্রহ ও প্রকাশে অবদানে বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা রিপোর্টার -২০২৩ সস্মাননা স্মারক পেলেন-১০ জন প্রতিবেদক। বিকালে লেকের স্বচ্ছ পানি, মনোমুগ্ধকর পাহাড়ের সাথে পানির মিতালি ভ্রমন করে সন্ধ্যায় ফের মিনি বাস যোগে কক্সবাজারের উদ্দেশ্যে টুয়াক নীলাদ্রি লেক’ পর্যটন স্পটে ত্যাগ করেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সকল সদস্যরা।

এছাড়া নাইক্ষ্যংছড়ি উপবনে লেকের একটি হল রুমে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন নাইক্ষ্যংছড়ির উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ জাকারিয়া। পরে সেখানে আনন্দ ভ্রমন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স ম ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে ও কার্যকরী সভাপতি ইমাম খাইরের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা সম্পন্ন হয়।

২য় অধিবেশনে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স ম ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোবাইব সজীবের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ সম্পন্ন হয়।

এই দিকে বর্ষসেরা প্রতিবেদকদের সম্মাননা ক্রেস্ট ও আগত সম্মানিত সাংবাদিকদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে। 

সম্মানা ক্রেষ্ট বিতরণের মাধ্যমে শেষ হয় কর্মসূচি।

এসময় ভ্রমণে অংশ গ্রহণ করেন, সংগঠনের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী, কার্যকরি সভাপতি ইমাম খাইর, সিনিয়র সহসভাপতি, সরওয়ার আলম শাহিন, সহ-সভাপতি ওবাইদুল হক চৌধুরী,সহ-সভাপতি আব্দুল মালেক সিকদার, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, নিবার্হী সদস্য মোহাম্মদ শাহাব উদ্দিন ও শাহাদত আলী জিন্নাহ, সদস্য এরফান হোসাইন,  আবদুল্লাহ আল আজিজ,ফেরদৌস ওয়াহিদ, ইব্রাহিম মোস্তফা,ইয়াছিন আরাফাত, হাছান মাহমুদ সুজন, ইমরান নাজির, কপিল বিন আমির, প্রমূখ। 

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,দৈনিক যায়যায় দিনের সাংবাদিক ফারুক আহমদ, দৈনিক ভোরের কাগজ ও দৈনিক পূর্বকোণের সাংবাদিক শামীম ইকবাল চৌধুরী উদ্দিন,প্রথম আলোর সাংবাদিক এস এম হানিফ, যুগান্তরের সাংবাদিক শাহ জামাল।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...