প্রকাশিত: ২৪/০৮/২০১৭ ৯:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৯ পিএম

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কক্সবাজার শহরের নুরপাড়া এলাকার বাসিন্দা ও কক্সবাজার আইন কলেজের মেধাবী ছাত্রী তছলিমা আক্তার কলি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।

গত ২৩ আগষ্ট কর্মস্থল থেকে ফেরার পথে উখিয়া কোটবাজার স্টেশনে তাকে ধাক্কা দেয় একটি মাইক্রু। এরপর থেকে তার প্রচুর রক্তক্ষরণ হয়। এখনো জ্ঞান ফেরেনি কলির।

বর্তমানে তাকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে ভর্তি রাখা হয়েছে বলে জানান আহতের বড় ভাই আজিজুল হাসান।

তছলিমা আক্তার কলি কক্সবাজার শহরের নুরপাড়ার মৃত আতর আলীর মেয়ে।

তাকে বাচাঁতে প্রতিদিন অন্তত ৪০ হাজার টাকা প্রয়োজন। অল্প আয়ের কলির পরিবারে এত বড় ব্যয়ভার বহন সম্ভব নয়।

মেধাবী একটি জীবন বাঁচাতে দানশীল ও সুধীজনের কাছে অাবেদন জানিয়েছে পরিবার ও এলাকাবাসী।

প্রয়োজনে:
আজিজুল হাসান : বিকাশ নম্বর (ব্যক্তিগত) ০১৮১২৪২৭০৮০।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer